ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সন্ত্রাসের পথেই ক্ষমতায় ফেরার চেষ্টা করছে আ.লীগ: তথ্যমন্ত্রী

দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডকে রাজনীতি নয়, সন্ত্রাসী কার্যক্রম হিসেবে উল্লেখ করেছেন আন্দালিব রহমান পার্থ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০২:৫০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০২:৫১:৫০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
সন্ত্রাসের পথেই ক্ষমতায় ফেরার চেষ্টা করছে আ.লীগ: তথ্যমন্ত্রী ছবি: সংগৃহীত

তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ অতীতে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, বর্তমানে একই পথ অনুসরণ করে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডকে রাজনৈতিক কার্যক্রম নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছেন তিনি।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।


আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ যা শুরু করেছে, তাকে কোনোভাবেই রাজনীতি বলতে চান না তিনি। এটি সন্ত্রাসী কর্মকাণ্ড।


শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হবে। এ ক্ষেত্রে অযৌক্তিক কোনো দাবি বাংলাদেশ সরকার গ্রহণ করবে না। শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইনেই তাঁর বিচার হবে। প্রয়োজনে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেও তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন, নাকি পর্যটক ভিসায় অবস্থান করছেন, সে বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট তথ্য নেই। তবে তাঁর বিরুদ্ধে মামলা ও রায় রয়েছে। তাই দুই দেশের বিদ্যমান চুক্তি অনুযায়ী তাঁকে বাংলাদেশে পাঠানোর দাবি জানাবে সরকার।


পার্থ আরও বলেন, ভারতীয় গণমাধ্যম ও দেশটির সরকার কী বলছে, তা সবাই দেখছেন। জুলাইয়ে বাংলাদেশে কী ঘটেছে এবং বর্তমানে কী হচ্ছে, সে সম্পর্কে দেশের মানুষ ভালোভাবেই অবগত।


এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, একজন গণহত্যাকারী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাঁর বক্তব্যকে এতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তাঁর অভিযোগ, শেখ হাসিনা দেশের মানুষের অর্থ লুটপাট ও হত্যাকাণ্ডের পর দেশ ছেড়ে চলে গেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।