ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

গুম-খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের সমাপনী বক্তব্যে এ প্রত্যাশা জানান অ্যাটর্নি জেনারেল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৯:৩২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৯:৩২:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।


বৃহস্পতিবার জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের পক্ষে সমাপনী বক্তব্য দিতে এসে সাংবাদিকদের কাছে এ প্রত্যাশার কথা জানান তিনি।


অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমাদের আইনে একজন ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই মামলায় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।’


বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এদিন প্রসিকিউশনের পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন শেষে সমাপনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে অ্যাটর্নি জেনারেলের।


এর আগে বুধবার মামলার দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি ট্রাইব্যুনালে বলেন, মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না। চিফ প্রসিকিউটর তাঁর বক্তব্যে এ ধরনের ব্যক্তিকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়ার কথা বলেন।


যুক্তি উপস্থাপনের সময় অন্য প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। মামলার যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।


মামলার প্রথম দিনের যুক্তি উপস্থাপনে চিফ প্রসিকিউটর জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস এবং সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি তুলে ধরেন। পাশাপাশি প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দির মাধ্যমে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের কর্মকাণ্ডের বিষয়গুলো তুলে ধরেন।


সেদিন চিফ প্রসিকিউটর তাঁর ৩৮ বছরের আইন পেশার অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, তিন খুন, সাত খুন ও বিডিআর বিদ্রোহের মামলাসহ অনেক গুরুতর অপরাধের বিচারপ্রক্রিয়ায় যুক্ত থাকলেও জিয়াউল আহসানের মতো কাউকে দেখেননি। তাঁর অভিযোগ, জিয়াউল আহসানের নেতৃত্বে হত্যার পর মরদেহের পেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া এবং সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে।


এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান বৃহস্পতিবার কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এ প্রথম মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।