রাজাপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোমবার রাতে রাজাপুর মেডিকেল মোড় এলাকা থেকে অভিযানে আটক শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আরিফ হোসেন মৃধা।
- আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৮:০০:১৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৮:০০:১৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৩ বার পঠিত
ছবি : প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. আরিফ হোসেন মৃধা (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরিফ হোসেন মৃধা রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ওই ইউনিয়নের সাংগর এলাকার বাসিন্দা ও মো. মজিবুল হক মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেডিকেল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে রাজাপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার জানান, গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে আইনানুগ প্রক্রিয়া শেষে আরিফ হোসেন মৃধাকে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।