ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি

নাসিরনগর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক জামিল ফোরকানের ইন্তেকাল

সকালে কলেজ মোড়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয় এই শিক্ষক।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৭:৫৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৭:৫৩:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
নাসিরনগর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক জামিল ফোরকানের ইন্তেকাল ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক জামিল ফোরকান (বাংলা স্যারইন্তেকাল করেছেন)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


জানা গেছে, মঙ্গলবার সকালে নাসিরনগর কলেজ মোড় এলাকায় প্রতিদিনকার  মতো সকালের নাস্তা শেষে, এবং হঠাৎ  করেই তিনি বুকে ব্যথা অনুভব করেন। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশে থাকা স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


প্রিয় শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নাসিরনগরজুড়ে নেমে আসে শোকের ছায়া। তার নিজের হাতে গড়া  কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে বাজার, চায়ের দোকান — সর্বত্রই ছিল শুধু একটাই আলোচনা, স্যার আর নেই।


তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ পরিবার। কলেজ কর্তৃপক্ষ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


কলেজের শিক্ষক শান্ত স্যার বলেন, _“জামিল ফোরকান স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন অভিভাবক। ছাত্রদের তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তার চলে যাওয়া কলেজের জন্য অপূরণীয় ক্ষতি।”_


এদিকে প্রিয় শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন কলেজের সাবেক শিক্ষার্থীরাও। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্যারের ছবি দিয়ে শোকবার্তা লিখছেন।


এক সাবেক শিক্ষার্থী লিখেছেন, _“স্যারের ক্লাস মানেই ছিল হাসি, ভালোবাসা আর শাসনের মিশ্রণ। আজ স্যার চলে গেলেন, বিশ্বাসই হচ্ছে না।”_


আরেকজন লিখেছেন, _“যে স্যার আমাদের মানুষ হতে শিখিয়েছেন, সেই স্যারকে হারিয়ে আমরা সত্যিই এতিম হয়ে গেলাম।”_


পরিবারের স্বজনরাও কোনোভাবেই তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। সকালে সুস্থ মানুষটি বের হয়ে গেলেন, আর ফিরলেন লাশ হয়ে — এই শোক কিছুতেই সইতে পারছেন না তারা। পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।


শিক্ষকতা জীবনে জামিল ফোরকান ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও ছাত্রবান্ধব শিক্ষক হিসেবে পরিচিত। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে আলোর পথ দেখিয়েছেন। তার হাতে গড়া শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন।


মরহুমের মৃত্যুতে নাসিরনগরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।


মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন — আমিন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।