ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

বগুড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা

বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সভা; প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৭:৫২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৭:৫২:৪১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭ বার পঠিত
বগুড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা ছবি: প্রতিনিধি

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার লক্ষ্যে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, বগুড়ার আয়োজনে বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। তিনি বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা।


সভায় সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন, বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।