পূর্বধলায় সাবেক ভাইস চেয়ারম্যানসহ নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
বিশেষ ক্ষমতা আইনের মামলায় নেত্রকোনার পূর্বধলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ; আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে
- আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৭:৫৬:১৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৭:৫৬:১৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮ বার পঠিত
ছবি: প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আগিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রয়েছেন।সরকার পতন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে ।
রবিবার (২২ নভেম্বর) বিকেল থেকে দিবাগত রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চন্দন কুমার কুন্ডু রায় (৪৬), উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আগিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল (৪৫) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ (৪৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, চন্দন কুমার কুন্ডু রায়, সিরাজুল ইসলাম ও হারুন অর রশিদকে ২২ নভেম্বর দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার হোগলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের পূর্বধলা থানার ৬ আগস্টের মামলা নম্বর ১০-এ গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলাটিও বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার তিনজনকে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।