ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি

ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে

মাছ ধরা বন্ধ, বৃষ্টিতে নষ্ট হচ্ছে শুঁটকি তৈরির মাছ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৯:১৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৯:১৬:০১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১ বার পঠিত
ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। দুই দিন ধরে ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে সুন্দরবনের দুবলার চরের অস্থায়ী জেলে পল্লীর ১০ হাজারের বেশি জেলে মাছ ধরতে পারছেন না। একই সঙ্গে বৃষ্টিতে শুঁটকি তৈরির জন্য মাচায় রাখা মাছ ভিজে নষ্ট হচ্ছে। বৈরী আবহাওয়ায় জেলেরা নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছেন।


সুন্দরবনের দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ দুবলার আলোরকোল থেকে মুঠোফোনে জানান, ঘূর্ণিঝড় আকভানের কারণে বঙ্গোপসাগরে চরম বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগরে মাছ ধরতে না পেরে অস্থায়ী শুঁটকি পল্লীর ১০ হাজারের বেশি জেলে নৌকা ও ট্রলার নিয়ে আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকার বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন।


তিনি জানান, দুই দিন আগে সাগর থেকে ধরে এনে শুকানোর জন্য রাখা মাছ বৃষ্টিতে ভিজে গেছে। দ্রুত আবহাওয়া ভালো না হলে এসব মাছ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চলতি শুঁটকি মৌসুমের শুরুতেই জেলেরা দুই দফা বৈরী আবহাওয়ার মুখে পড়েছেন।


আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, মৌসুমের শুরুতে দুই দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে পারেননি। এতে তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বর্তমানে দুই দিনের বৃষ্টিতে মাচায় শুকাতে দেওয়া মাছসহ অনেক কাঁচা মাছ ভিজে নষ্ট হচ্ছে।


সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। দুবলার চরে শুঁটকি তৈরির কাজে আসা জেলেরা গত দুই দিন ধরে সাগরে মাছ আহরণে যেতে পারেননি।


তিনি আরও জানান, বর্তমানে ১০ হাজারের বেশি জেলে নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।