ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

পূর্বধলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: ৪০০ ঘনফুট বালু জব্দ

নদীর তীরবর্তী পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নে ইউএনও মো. শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান; জব্দকৃত বালু সরকারি বিধি মোতাবেক নিলামে তোলার সিদ্ধান্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৭:৪২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৭:৪২:২৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫ বার পঠিত
পূর্বধলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: ৪০০ ঘনফুট বালু জব্দ ছবি: প্রতিনিধি

নদীর তীরবর্তী এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য অক্ষুণ্ণ রাখতে নেত্রকোনার পূর্বধলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। 


সোমবার (২৩ নভেম্বর) পরিচালিত এই অভিযানে আনুমানিক ৪০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।


উপজেলার ৪ নম্বর জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামের নদীর পাড়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন‌ও) মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে জারিয়া ইউনিয়ন পরিষদের সচিব জুয়েল সরকার এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আরশাদুল ইসলাম উপস্থিত ছিলেন।


প্রশাসন সূত্রে জানা গেছে, নদীর পাড় থেকে অবৈধভাবে মজুত ও উত্তোলন করা প্রায় ৪০০ ঘনফুট বালু জব্দ করা হলেও ঘটনাস্থলে এর কোনো মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি । জব্দকৃত বালু পরবর্তী সময়ে সরকারি বিধি ও যথাযথ প্রক্রিয়া মেনে নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । স্থানীয়রা মনে করছেন, নির্বিচারে নদীর পাড় কেটে বা বালু তুলে নেওয়ার কারণে ভাঙন ও পরিবেশগত ঝুঁকি তৈরি হচ্ছিল । 


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নদীর পাড়ের পরিবেশ সুরক্ষা এবং অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত প্রশাসনের এমন অভিযান নিয়মিত চলবে ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।