ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

জিপিএ-৫ প্রাপ্ত ৩০৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কেবি কলেজ

ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানের উপস্থিতিতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো সম্মাননা ক্রেস্ট।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৭:৫২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৭:৫২:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
জিপিএ-৫ প্রাপ্ত ৩০৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কেবি কলেজ ছবি : প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে (কেবি কলেজ) জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে কেবি কলেজ প্রাঙ্গনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০৯ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।


কেবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড মো আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. জেড. এম. রেজাউল করিম খান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো এনামুল হক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক রিজিয়া সুলতানা এবং কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক ড. জিয়াউল হক। এচাড়া কলেজের শিক্ষকবৃন্দ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। 


প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. জেড. এম. রেজাউল করিম খান বলেন, আজ যারা কৃতি শিক্ষার্থী এবং এই ভালো ফলাফলের পেছনের কারিগর কলেজের অধ্যক্ষ, শিক্ষকসহ সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই কলেজের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এবং ৪৪ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, এটি নিঃসন্দেহে দারুন অর্জন। এই প্রতিষ্ঠানের ভালোর জন্য যা সহযোগিতা প্রয়োজন বোর্ডের পক্ষ থেকে তা করা হবে। পরিশ্রম ছাড়া কোন কিছু অর্জন করার কোন শর্টকাট পথ নেই। আগামী দিনে নিজেকে যোগ্য করে গড়ে তোলা, ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে প্রয়োজনীয় যোগ্যতা নিজেদের পর্যন্ত করতে হবে। 


তিনি আরও বলেন, শিক্ষাএমন এক অস্ত্র, যার মাধ্যমে পৃথিবীকে বদলে দিতে পারবে। নিজেকে গড়ে তোলার এখনই সময়। প্রধানমন্ত্রী তোমাদের নিয়ে ভাবেন, প্রতি মিটিংয়ে তোমাদের শিক্ষার মানোন্নয়ন নিয়ে কথা বলেন। 


কেবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড মো আতাউর রহমান বলেন, কেবি কলেজের ফলাফল কোন জাদুকরি ছোঁয়ায় আসেনি। আমরা বিশ্বাস করি, কবেল গতানুগতিক পড়াশোনা নয়। কোয়ালিটি এডুকেশন নিশ্চত করেই ভালো ফলাফল অর্জন করতে হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রম, আধুনিক ল্যাব, লাইব্রেরির ব্যবহার, নিয়মিত ক্লাসে উপস্থিত, বিশেষ অনুশীলন, অভিভাবকদের সমর্থন, গভর্নিং বডির সার্বক্ষণিক দিক নির্দেশনায় কেবি কলেজের এই সাফলতা।


তিনি আরও বলেন, এই অর্জন আমাদের জন্য একটা প্রমাণ এজিং ভবিষ্যতের আরও ভালো কিছু করার প্রতিশ্রুতি। কঠোর অধ্যবসায়, শিক্ষকদের দিক নির্দেশনা মেনে চললে অবশ্যই সফলতা আসবে। জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য স্মার্ট, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।