যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী কমেছে ৯ শতাংশ, বাড়ছে ভর্তি নিয়ে উদ্বেগ
ভিসা জটিলতা, ভ্রমণ বিধিনিষেধ ও উচ্চ ব্যয়ের কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে বড় ধরনের পতন
- আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৮:৩৭:২২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৮:৩৭:২২ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১০ বার পঠিত
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের (IIE) সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শরৎকালীন সেমিস্টারে দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীর মোট সংখ্যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ কমেছে। একই সময়ে প্রথমবার যুক্তরাষ্ট্রে পড়তে আসা শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৫ শতাংশ।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মতে, শিক্ষার্থী ভর্তির এই নিম্নমুখী প্রবণতার পেছনে একাধিক কারণ রয়েছে। ভিসা প্রক্রিয়ায় জটিলতা, ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ, শিক্ষার ক্রমবর্ধমান ব্যয় এবং অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা এর অন্যতম কারণ। জরিপে স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ৩ শতাংশ এবং স্নাতকোত্তর পর্যায়ে কমেছে ১৫ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়ার প্রভাব শুধু বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ থাকবে না; উচ্চশিক্ষা, গবেষণা ও অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় পরিবেশ তৈরি এবং ভর্তি কার্যক্রমে কার্যকর কৌশল গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।