ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

সৌদির পশ্চিমাঞ্চল লক্ষ্য করে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

লোহিত সাগর উপকূলের দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৯:৪২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৯:৪৩:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
সৌদির পশ্চিমাঞ্চল লক্ষ্য করে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ছবি: সংগৃহীত

সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে।


রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। তিনি বলেন, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের দিকে হুতি মিলিশিয়াদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে তা প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।


সৌদি আরবের পশ্চিমাঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর অবস্থান। এসব স্থাপনার মধ্যে রয়েছে অপরিশোধিত তেল রপ্তানির প্রধান কেন্দ্র ইয়ানবু টার্মিনাল। এ ছাড়া দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছাকাছি রয়েছে জাজান তেল শোধনাগার।


গত কয়েক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও সামরিক স্থাপনার পাশাপাশি গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোতেও হামলা বাড়িয়েছে হুতি যোদ্ধারা।


ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি আরব। দেশটি হুতিদের বিরুদ্ধে লড়াইরত সামরিক জোটের নেতৃত্বেও রয়েছে। একই সঙ্গে সৌদি আরব বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ।


সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে হুতিদের হামলায় দেশটিতে ২৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বিমানবন্দরে হামলায় প্রাণ হারিয়েছেন ২৩ জন।


এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হুতিদের একটি হামলায় সৌদি রাজধানী রিয়াদের বাণিজ্যিক এলাকায় অবস্থিত দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দপ্তরের ভবনের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়।


চলতি মাসের শুরুতে আরেকটি হামলায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন একটি আকাশচুম্বী ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছিল


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।