গাজার শিক্ষাব্যবস্থা ধ্বংসের ভয়াবহ চিত্র, পুনর্গঠনে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চায় প্রতিবেদন
বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের পাশাপাশি ব্যাহত শিক্ষা কার্যক্রম; ফিলিস্তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৮:৫৫:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৮:৫৫:৫১ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬২ বার পঠিত
ছবি সংগৃহীত
গত ২২ জুন প্রকাশিত ‘Scholasticide in Gaza’ শীর্ষক প্রতিবেদনটিতে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার উচ্চশিক্ষা খাতে সংঘটিত ধ্বংসযজ্ঞের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়গুলোর টিকে থাকার প্রচেষ্টা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনটিতে বিশ্ববিদ্যালয়গুলোর পুনর্গঠন, শিক্ষা ও গবেষণা কার্যক্রম সচল রাখা এবং ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের তথ্য অনুযায়ী, গাজার ৬৩টির বেশি বিশ্ববিদ্যালয় ভবন ধ্বংস হয়েছে। ফলে উচ্চশিক্ষা কার্যক্রম পুনরায় সচল করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।