ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রংপুরে বিপাকে আমন চাষিরা

বৃষ্টিতে ভিজেছে কেটে রাখা ধান, শুকানো ও মাড়াই নিয়ে দুশ্চিন্তায় আট উপজেলার কৃষক।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৯:৪০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৯:৪০:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রংপুরে বিপাকে আমন চাষিরা সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টিতে বিপাকে পড়েছেন রংপুরের আট উপজেলার আমন চাষিরা। জমি থেকে কেটে শুকানোর জন্য রাখা ধান বৃষ্টিতে ভিজে গেছে। এতে ধান শুকানো, মাড়াই ও ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বৃষ্টি অব্যাহত থাকলে ধান পচে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।


স্থানীয় আমন চাষিরা জানান, অগ্রহায়ণ মাস আমন ধান কাটার মৌসুম। এ সময় রংপুরের বিভিন্ন এলাকায় পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। অনেক কৃষক জমি থেকে ধান কেটে খোলা জায়গায় শুকাতে দিয়েছেন। কেউ কেউ কাটা ধান জমিতেই স্তূপ করে রেখেছেন। এর মধ্যে হালকা বৃষ্টি শুরু হওয়ায় ধান ভিজে গেছে। ফলে ফসল শুকানো ও নিরাপদে ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


জেলার ধুলগাড়ী গ্রামের কৃষক মোস্তাফিজার রহমান বলেন, এবার দুই একর জমিতে আমন ধানের আবাদ করেছেন তিনি। ধান পেকে যাওয়ায় কয়েক দিন আগে কেটে জমিতে রেখেছিলেন। রোদে শুকিয়ে মাড়াই করে ঘরে তোলার পরিকল্পনা থাকলেও শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হওয়ায় ধান ভিজে গেছে। এখন আবার রোদে শুকাতে হবে। বৃষ্টি আরও কয়েক দিন চললে ধান শুকানো ও মাড়াই কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি।


কুমারগাড়ী গ্রামের কৃষক ফজলুর রহমান বলেন, পাকা ধান কেটে শুকানোর জন্য জমিতে রেখেছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টি হওয়ায় ধান ভিজে গেছে। ধান শুকাতে রোদ প্রয়োজন, আর ভেজা ধান মাড়াই করাও সম্ভব হচ্ছে না। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে খরচ বাড়ার পাশাপাশি ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।


রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার রাত পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে আমন ধান কাটার মৌসুমে কৃষকদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে রংপুর জেলায় ৯৫ হাজার ৫৯৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে।


পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে হালকা বৃষ্টি হচ্ছে। এ সময় অনেক কৃষক আমন ধান কেটে জমিতে রেখেছেন। বৃষ্টির কারণে কাটা ধান ভিজে গেলে কৃষকদের কিছুটা সমস্যা হতে পারে। ধান শুকানোর জন্য রোদ প্রয়োজন। তাই বৃষ্টি থেমে গেলে দ্রুত ধান রোদে শুকিয়ে নিরাপদে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপপরিচালক সিফাত জাহান বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রংপুরের বিভিন্ন উপজেলায় বৃষ্টিতে কেটে রাখা আমন ধানের কিছুটা ক্ষতি হবে। তবে দ্রুত রোদ উঠলে ক্ষতির পরিমাণ কমবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।