ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ

পাবনায় পেঁয়াজের দামে ধস, প্রতি মণ ৯০০-১২০০ টাকায় বিক্রি করে লোকসানে কৃষক

পুরনো পেঁয়াজের অতিরিক্ত মজুত ও নতুন পেঁয়াজ ওঠার আশঙ্কায় বিপাকে চাষি ও ব্যবসায়ীরা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১১-২০২৬ ১১:৩৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৬ ১১:৩৬:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
পাবনায় পেঁয়াজের দামে ধস, প্রতি মণ ৯০০-১২০০ টাকায় বিক্রি করে লোকসানে কৃষক ছবি সংগৃহিত

কৃষকদের দাবি, গত কয়েক বছরে সেপ্টেম্বর থেকে নভেম্বরের সংকটকালীন সময়ে প্রতি মণ পেঁয়াজ ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হতো। কিন্তু এবার বাজারে পুরনো পেঁয়াজের অতিরিক্ত সরবরাহ থাকায় দাম ব্যাপকভাবে কমেছে। সাঁথিয়ার বনগ্রাম বাজারের কৃষক আলমগীর হোসেন জানান, পাঁচ মণ পেঁয়াজ বিক্রি করে তিনি মণপ্রতি মাত্র ১ হাজার ১০০ টাকা পেয়েছেন। অথচ পেঁয়াজ সংরক্ষণেই তার খরচ হয়েছে প্রায় ৮ হাজার টাকা।

সুজানগরের কৃষক শফিকুল ইসলাম বলেন, পেঁয়াজের দাম ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে ওঠানামা করায় কৃষকেরা শ্রমের ন্যায্যমূল্য পাচ্ছেন না। ভালো দামের আশায় অনেকে চড়া সুদে ঋণ নিয়ে পেঁয়াজ সংরক্ষণ করেছিলেন। উৎপাদন খরচ, ছয় মাসের সংরক্ষণ ব্যয় এবং শুকিয়ে ওজন কমে যাওয়ায় লোকসানের পরিমাণ আরও বেড়েছে।

কৃষক আবুল মোল্লার আশঙ্কা, ২০ থেকে ২৫ দিনের মধ্যে নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠবে। অথচ এখনো পুরনো পেঁয়াজের মজুত শেষ হয়নি। ফলে নতুন পেঁয়াজ বাজারে এলে প্রতি মণের দাম ৬০০ থেকে ৭০০ টাকায় নেমে আসতে পারে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এবার পাবনায় ৫৪ হাজার হেক্টর জমিতে ১০ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। এর মধ্যে জেলার নিজস্ব চাহিদার অতিরিক্ত ছিল ৪ লাখ টন। সেপ্টেম্বর-অক্টোবর মাসে কৃষকদের বাড়ি ও কৃষি বিপণন অধিদপ্তরের ৩০০টি সংরক্ষণাগারে প্রায় ১ লাখ টন পেঁয়াজ মজুত ছিল।

কৃষি কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদনই দরপতনের অন্যতম কারণ। ভবিষ্যতে এ ধরনের সংকট মোকাবিলায় পেঁয়াজ রপ্তানির দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া প্রয়োজন। কৃষকদের লোকসান থেকে রক্ষা করতে দ্রুত বিদেশে পেঁয়াজ রপ্তানির নতুন বাজার খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।