ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শ্রীঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন ব্যক্তিগত বসতবাড়ির উঠোন; শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ অভিভাবক ও সচেতন মহল, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১১-২০২৬ ১০:০৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৬ ১০:০৮:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের, শ্রীঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন পরিণত হয়েছে ব্যক্তিগত বাসভবনে। বিদ্যালয়ের মাঠে বিয়ের অনুষ্ঠানের গেট, ভবনের ভেতরে কাপড় শুকানো, ধান শুকানো—এমনকি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় ভবনের ভেতরে আতশবাজি ব্যবহারের চিত্রও দেখা গেছে।


শিক্ষার্থীদের পড়ালেখার জায়গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু নাসিরনগরের শ্রীঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল উল্টো চিত্র। স্কুল যেন স্কুল নয়, কারো বাসভবন! খেলার মাঠে বিয়ের গেট, বারান্দায় কাপড় শুকানো, শ্রেণিকক্ষের সামনে ধান শুকানোর দৃশ্য — দেখে বোঝার উপায় নেই এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান নাকি পারিবারিক উঠোন।


শনিবার (২১ নভেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের মূল ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়ে বিয়ের গেটের বাঁশ-কাপড়। মাঠের মাঝখানে এখনো পড়ে আছে বিয়ের অনুষ্ঠানের চিহ্ন। যে মাঠে শিশুদের দৌড়ঝাঁপ, খেলাধুলা আর সমাবেশ হওয়ার কথা, সেই মাঠ এখন বিয়ে-অনুষ্ঠানের দখলে।


শুধু মাঠ নয়, বিদ্যালয় ভবনের অবস্থাও একই। বারান্দার রেলিংয়ে ঝুলছে শাড়ি, লুঙ্গি, জামা-কাপড়। কোথাও কোথাও শ্রেণিকক্ষের জানালার গ্রিলে শুকাতে দেওয়া হয়েছে কাঁথা-বালিশ। ভবনের সামনের খালি জায়গায় বিছিয়ে রাখা হয়েছে ধান। রোদ উঠলেই ধান শুকানো, বৃষ্টি নামলেই তড়িঘড়ি করে ধান তোলার ব্যস্ততা — যেন এটি স্কুল নয়, কারো বাড়ির উঠোন।


স্থানীয় অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এভাবে বিদ্যালয়টিকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। স্কুল ছুটির পর তো বটেই, অনেক সময় ক্লাস চলাকালীনও ভবনের আশপাশে এমন দৃশ্য দেখা যায়। এতে একদিকে যেমন বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে শিশুদের মনে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে খারাপ ধারণা তৈরি 

হচ্ছে।


এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুতানার সঙ্গে কথা হলে তিনি বলেন,  এসব বিষয়ে আমি জানিনা কিছু জানেন না বলে জানান।


এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইসহাক মিয়া প্রতিবেদককে বলেন,   সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বা ভবন ব্যক্তিগত কাজে ব্যবহারের কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।