ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

নাসিরনগরে মুরগি কিনতে গিয়ে জাল নোটসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর বাজারে নারী বিক্রেতাকে এক হাজার টাকার জাল নোট দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন হবিগঞ্জের শফিকুল ইসলাম।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৭:৩০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৭:৩৩:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
নাসিরনগরে মুরগি কিনতে গিয়ে জাল নোটসহ যুবক আটক ছবি : প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের হাঁস-মুরগির বাজারে জাল টাকা দিয়ে মুরগি কিনতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন এক যুবক। 


আজ রবিবার ২২নভেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর হাঁস - মুরগির বাজারে  এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, ওই যুবক এক মহিলা বিক্রেতার কাছ থেকে মুরগি কেনার সময় ১০০০ টাকার নোট দেন। নোটটি হাতে নিতেই সন্দেহ হয় বিক্রেতার। পরে আশপাশের লোকজন এসে তার মানিব্যাগ তল্লাশি করলে আরও বেশ কয়েকটি জাল নোট বেরিয়ে আসে বলে দাবি করেন তারা।


এ সময় উত্তেজিত জনতা তাকে আটক করে রাখে। খবর পেয়ে নাসিরনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জাল নোটসহ অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যায়।


জিজ্ঞাসাবাদে আটক যুবক নিজের নাম শফিকুল ইসলাম (৩৮), বাবার নাম রজ্জব  আলী বলে জানান। তার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার নখনাউক এলাকায় বলে দাবি করেন তিনি।


এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত নাসিরনগর থানার পুলিশ সদস্যরা জানিয়েছেন, জাল নোটগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে লেনদেনের সময় সবাইকে আরও সতর্ক থাকতে হবে, টাকা ভালো করে দেখে নিতে হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।