বগুড়া বার সমিতির নির্বাচনে ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৯ প্রার্থী
আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেলে ১৫টি পদে লড়ছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং ১৪টি পদে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল।
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৫:২৩:২১ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৫:২৩:২১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩২ বার পঠিত
ছবি : প্রতিনিধি
বগুড়া জেলা এ্যাডভোকেস্ বার সমিতির ২০২৭ সালের কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে ২৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত বুধবার (১৮ নভেম্বর) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের প্রার্থীরা হলেন-মো. আতাউর রহমান সভাপতি, সহসভাপতির ২টি পদে রহমতুল বারী তালুকদার ও রেজাউল বারী তারা, সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফারুক আমেদ ও আ.ন.ম. বজলুর রশীদ শাহীদ, লাইব্রেরি সম্পাদক পদে আশাবুদজামান আশিব, ক্রীড়া সমাপদক পদে এ কে এম আকিল আহম্মেদ মোমিন, সমাজকল্যাণ সম্পাদক পদে আব্দুল্লাহেল কাফি-২, ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আল আমিন রাসেল এবং কার্যকরী সদস্যের ৫টি পদের প্রার্থীরা হলেন-মো. সেলিম রানা, সুলতানা খাতুন, খায়রুল আলম, এনামুল হক-১ ও ছানোয়ার হোসেন।
অপরদিকে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনিত ১৫ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদের প্রার্থীরা হলেন-রিয়াজ উদ্দিন সভাপতি, সহসভাপতির ২টি পদের মধ্যে একটি পদের পার্থী সাখাওয়াত হেসেন মল্লিক, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম আকন্দ ও মো. শাহীন মিয়া, লাইব্রেরি সম্পাদক পদে আতাউর রহমান সবুজ, ক্রীড়া সম্পাদক পদে মো. বাবুল রহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে ওমর ফারুক, ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহিদুল আসলাম সরকার এবং কার্যকরী সদস্যের ৫টি পদের প্রার্থীরা হলেন-সাইফুল ইসলাম, মো. মজনু মিয়া, আব্দুর রহিম, আলমগীর হোসেন লিটন ও দলিলুর রহমান।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।