ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা

দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য

বর্তমানে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রয়েছে। তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিনিয়োগ বাড়ানোর কথা জানালেন শিক্ষামন্ত্রী।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৩:০৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৩:০৬:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য ছবি: সংগৃহীত

শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ বরাদ্দ বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।


শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ দ্রুত বর্ধনশীল ও ঘনবসতিপূর্ণ দেশ। দেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৫ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে। এই বিপুল জনগোষ্ঠীর উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তরুণ জনগোষ্ঠীই বাংলাদেশের প্রধান শক্তি। তাই দেশের সামগ্রিক উন্নয়নে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো অপরিহার্য।


তিনি বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠী এখনো এক ধরনের অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্বের দায়িত্ব হলো এমন শিক্ষার্থী তৈরি করা, যারা ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।


শিক্ষাব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া নতুন ধারণাগুলো জাতীয় উন্নয়নে কাজে লাগানোর ওপরও জোর দেন শিক্ষামন্ত্রী।


শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতের শিক্ষা হবে এআইনির্ভর। ইউনেস্কোর কমিশন সভায় এআইভিত্তিক উদ্যোক্তা তৈরির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করার পাশাপাশি এআই খাতে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।


ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আইএইউপির এই সেমি-অ্যানুয়াল মিটিং। আয়োজকদের মতে, এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্বের যোগাযোগ এবং আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।


অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং সিফাল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ মেজিয়া।


এ সময় উপস্থিত ছিলেন আইএইউপির প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (ইউরাস) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আইদিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার-ইলেক্ট (২০২৭-২০৩০) ড. মো. সবুর খান।


সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ, উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারক ও শীর্ষস্থানীয় ব্যক্তিসহ দুই শতাধিক অতিথি অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।