গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
দক্ষিণ ছায়াবীথি এলাকায় পুরোনো টিনশেড বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ১২:১১:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ১২:২৬:০৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৩ বার পঠিত
ছবি সংগৃহিত
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের জোর পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দেওয়া বাড়িটি মোজাম্মেল হকের পুরোনো টিনশেড বাড়ি। পাশেই তাঁর আটতলা ভবন থাকলেও সেটি অক্ষত রয়েছে। বাড়িটি ভাড়া দেওয়া ছিল। রাতে একদল দুর্বৃত্ত ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কে বা কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা
হচ্ছে।
উল্লেখ্য, এর আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে আ ক ম মোজাম্মেল হকের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিওতে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা ও আক্রমণের বিষয়ে তাঁর বক্তব্য রয়েছে বলে দাবি করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।