ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট

আগামী সপ্তাহে ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে সরবরাহ করা হবে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ১১:৫৭:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ১২:২৫:২৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট ছবি সংগৃহিত


নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট আগামী সপ্তাহে বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ১০০ টাকার নোট আগের নকশাতেই বাজারে সরবরাহ করা হবে। নতুন নোটের সরবরাহ বাড়লে বাজারে ছেঁড়া, ফাটা ও ময়লাযুক্ত নোটের সংকট কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে টাঁকশাল থেকে এসব নোট বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। পরে ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে সরবরাহ করা হবে।


চলতি সপ্তাহে নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা থাকলেও গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে পরিবহনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ে নোট বাজারে ছাড়া যায়নি।


বর্তমানে নতুন নোটের সরবরাহ কম থাকায় বাজারে পুরোনো ও ছেঁড়া-ফাটা নোটের আধিক্য দেখা দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নোটের নকশা পরিবর্তন ও সরবরাহ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় এ সংকট আরও বেড়েছে। নতুন নোট বাজারে এলে এ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।