ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

৩ বছরের মধ্যেই মহাকাশে যাবে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট: প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে কাজ শুরু করেছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০২:৫৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০২:৫৭:১২ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
৩ বছরের মধ্যেই মহাকাশে যাবে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট: প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

বাংলাদেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের তরুণ উদ্ভাবক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।


অনুষ্ঠানে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা স্পারসোর নাম শুনেছেন। আমরা অলরেডি কাজে হাত দিয়েছি। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তারা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।’


প্রযুক্তিগত অগ্রগতির এই সময়ে তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষা এবং গবেষণার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধা নিশ্চিত করা গেলে বাংলাদেশের তরুণেরা বৈশ্বিক উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এ জন্য দেশে মেধাভিত্তিক ও কার্যকর উদ্ভাবনী পরিবেশ গড়ে তোলার প্রয়োজন রয়েছে।


প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ বিশ্বকে নেতৃত্ব দেবে। এ ক্ষেত্রে পিছিয়ে থাকলে ব্যক্তি ও দেশ—উভয়ই পিছিয়ে পড়বে। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের এখন থেকেই নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে।


তিনি বলেন, তরুণদের শুধু বিমান চালনা বা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রয়োজনীয় পরিবেশ ও সহযোগিতা পেলে বাংলাদেশের তরুণেরা একদিন মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতেও নিজেদের সক্ষমতার পরিচয় দিতে পারবেন।


অ্যাভিয়েশন ও অ্যারোস্পেসকে মানবজাতির জ্ঞান, উদ্ভাবনী শক্তি, সাহস ও সুদূরপ্রসারী স্বপ্নের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অ্যাভিয়েশন আকাশপথে যোগাযোগের সুযোগ তৈরি করে, আর অ্যারোস্পেস পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে।


প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের একমাত্র অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে অ্যাভিয়েশন শুধু যাতায়াতের মাধ্যম নয়; আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নেরও অন্যতম চালিকাশক্তি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনশিল্পের বিকাশ এ খাতের সম্ভাবনাকে আরও বাড়িয়েছে।


তরুণদের প্রযুক্তির কেবল ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই নতুন কিছু উদ্ভাবন এবং প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করার সম্ভাবনা রয়েছে। এ জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, সাহস ও নতুন কিছু করার দৃঢ় প্রত্যয়।


শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন ধারণা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নিজেদের মেধা ও দক্ষতা কাজে লাগাতে বলেন। এ ক্ষেত্রে সরকার তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।


তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের অভাব যেন বাধা না হয়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, বরাদ্দ করা অর্থ যথাযথভাবে ব্যবহারের পরও প্রয়োজন হলে সরকার আরও অর্থ দেবে। তবে তরুণদের এগিয়ে এসে নতুন নতুন উদ্ভাবনে মনোযোগী হতে হবে।


প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণদের উদ্ভাবন বাস্তব জীবনে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এসব উদ্ভাবন কীভাবে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিকাজে সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় ভূমিকা রাখতে পারে, তা নিয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।


প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন বাংলাদেশের নিজস্ব অ্যারোস্পেস প্রযুক্তি ও গবেষণার বিকাশে ভূমিকা রাখবে। তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।


প্রতিযোগিতায় দেশের তরুণ উদ্ভাবকদের নিয়ে গঠিত ৭৪টি দল অংশ নিচ্ছে। এতে অংশগ্রহণকারীর সংখ্যা ২৯৬ জন। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স ও সকার বট—এই চার বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।