ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

গণভোটের রায় উপেক্ষায় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে: গোলাম পরওয়ার

জুলাই সনদের গণভোটের রায় মেনে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৩:০৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৩:০৯:০৫ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
গণভোটের রায় উপেক্ষায় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে: গোলাম পরওয়ার ছবি: সংগৃহীত

জুলাই সনদের গণভোটের রায় উপেক্ষা করে সরকার দেশ পরিচালনা করছে বলেই বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অবিলম্বে গণভোটের রায় মেনে নিয়ে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।


বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে বেলা ১১টায় দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা ও বিশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান গোলাম পরওয়ার।


তিনি বলেন, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছেছিল। সনদে স্বাক্ষরের পর গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে মত দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই গণরায় উপেক্ষা করছে। এতে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না এবং রাজনৈতিক আস্থার সংকট তৈরি হয়েছে।


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। পুলিশের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহায় পরিস্থিতি নিরাপত্তাব্যবস্থার অবনতির ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।


গোলাম পরওয়ার বলেন, বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের বাড়ি, দোকানপাট, সিনেমা হলসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পাশাপাশি পুরোনো ভিডিও ও ছবি জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে। এসব ঘটনায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁরা উদ্বিগ্ন।


তিনি জানান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মনে করে, জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারি স্থাপনা সুরক্ষার দায়িত্ব সরকারের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সত্ত্বেও সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিরও ভূমিকা রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।


সরকারের দুর্বলতা এবং প্রশাসনের একাংশের পরিকল্পিত ভূমিকার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। গোলাম পরওয়ারের দাবি, সচিবালয়, বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগসংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো রয়েছেন।


তিনি বলেন, এসব ব্যক্তির নিষ্ক্রিয়তা কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার কারণে আওয়ামী লীগের পুনর্বাসনের পথ তৈরি হচ্ছে বলে মনে করে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।


বিএনপির সঙ্গে জামায়াত একযোগে মাঠে থাকবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, জামায়াত ও বিএনপি একই দল নয়। বিএনপি সরকার পরিচালনা করছে, আর জামায়াত বিরোধী দলে রয়েছে। তবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে।


সংবাদ সম্মেলনে আগামী ২১ নভেম্বর শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তিনি। একই দিন ডিসেম্বর মাসজুড়ে দলের কর্মসূচির বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।


সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও আব্দুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিনসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।