ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

দিল্লি থেকে নির্দেশ দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছেন হাসিনা: রিজভী

ভিডিও বার্তার মাধ্যমে দেশে নাশকতায় উসকানি দেওয়ার অভিযোগ বিএনপি নেতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৯:১০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৯:১০:২৪ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
দিল্লি থেকে নির্দেশ দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছেন হাসিনা: রিজভী ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে নির্দেশ দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘দিল্লির পদতলে ক্রীতদাসের মতো বসে ওইখান থেকে নির্দেশ দিয়ে আপনি বাংলাদেশের মানুষকে হত্যা করছেন। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না।’


বুধবার (১৮ নভেম্বর) ফরিদপুরের বিকালে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে ‘উপজেলা কৃষক দল নেতা রাজু মোল্লার হত্যাকারীদের বিচার দাবি’তে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।  


ভাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত এ সমাবেশে তিনি আরও বলেন, ‘আমাদের ওপর গত ১৭ বছর অনেক অত্যাচার-অনাচার হয়েছে। রিমান্ডে নিয়ে আমাদের নির্যাতন করা হয়েছে। অনেকের পায়ে গুলি করেছে, অনেকের হাতে গুলি করেছে। তারপরও আমাদের কেউ পালিয়ে যায়নি। কারাগার ছিল আমাদের দ্বিতীয় বাসস্থান। ওই সময়ে সারা দেশের মানুষদের মধ্যে গুম, খুনের আতঙ্ক ছিল। ক্রসফায়ারের আতঙ্ক ছিল।’


প্রধান অতিথি রিজভী বলেন, ‘এ মাটি আমাদের নিজস্ব। আমাদের পূর্বপুরুষেরা এ মাটিতেই বেড়ে উঠেছেন। আমরা এ মাটি ছেড়ে যাইনি। কিন্তু তারা চলে গেছে। আজ শুনি- আওয়ামী লীগের নেতারা কলকাতায় ফ্ল্যাট কিনেছেন, দুবাইতে স্বর্ণের দোকান দিয়েছেন, ব্যাংককে ব্যবসা ফেঁদেছেন। সেখানে আওয়ামী লীগের নেতারা বেহেশত বানিয়েছেন।’


‘বিএনপি কখনো আগুন সন্ত্রাস ও বোমাবাজি করেনি’ উল্লেখ করে রিজভী বলেন, ‘পুলিশ বক্সে আগুন লাগাচ্ছে। বাসে আগুন দেওয়া হচ্ছে, ট্রাকে আগুন দেওয়া হচ্ছে, অফিস-আদালতে বোমাবাজি হচ্ছে। কিন্তু তারা প্রকাশ্যে আসছে না।’


তিনি বিগত সরকারের উদ্দেশে আরো বলেন, ‘বিদেশে টাকা পাচার করেছে তারা। রাজকোষ শূন্য করে দিয়েছে। আন্দোলন করে, সন্ত্রাস করে আমরা রাজনীতি করতে চাই না। আমরা শান্তি চাই, স্বস্তি চাই, স্থিতাবস্থা চাই। কিন্তু তারা জোর করে জবরদস্তি করে লকডাউনের কথা বলছেন। এমনকি পার্শ্ববর্তী দেশ থেকে সে ঘোষণা দিচ্ছেন।’


গণ-অভ্যুত্থানে বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, যারা হাইস্কুলের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্রদের হত্যা করতে পারে, যে নেত্রী ছোট বাচ্চাকে হত্যা করতে পারে, সে নেত্রী জনগণের নেত্রী হতে পারে না।


ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার বিচার দাবি করে বলেন, ‘আমি রাজু হত্যার বিচার চাই। রাজুর বৃদ্ধ পিতা যেন ছেলে হত্যার বিচার দেখে যেতে পারেন। আপনি (শেখ হাসিনা) ১৪০০ কিশোর-তরুণ-রিকশাওয়ালাকে হত্যা করার পর, রাজুকে হত্যা করেছে আপনার লোকেরা।’


তিনি বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে বলেন, ‘১৭ বছর পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি। গত ১৭ বছর জনগণের কোনো অধিকার রাখা হয়নি। গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছিল। ভোটাধিকার হরণ করা হয়েছিল। নির্বাচনকে করা হয়েছিল- মিডনাইটের নির্বাচন, গরু-ছাগলের নির্বাচন।’


সমাবেশে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নিহত রাজুর বাবা আক্তার মোল্লা, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক লিয়াকত মোল্লা। 


প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রাজু হত্যার বিচার দাবি করেন। এ হত্যার জন্য তিনি শেখ হাসিনা ও ফরিদপুর- ৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী দায়ী বলে অভিযোগ করেন। রাজুর বাবা আখতার মোল্লা বক্তব্য দিতে উঠে মঞ্চে কেঁদে ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।’


নেতাকর্মীদের বক্তব্য শেষে সমাবেশস্থলেই রাজুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।