লংগদুতে গার্লস গাইড অ্যাসোসিয়েশনের স্বাস্থ্যবিষয়ক কর্মশালা
রাঙামাটির মাইনীমুখ মডেল হাই স্কুলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, ঋতুকালীন সুরক্ষা ও রোগ প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ নিল ৪০ জন শিক্ষার্থী।
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ১১:২৩:৪০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ১১:২৩:৪০ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৬ বার পঠিত
ছবি : প্রতিনিধি
১৬ নভেম্বর, ২০২৬ ইং মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় মাইনীমুখ মডেল হাই স্কুলে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন চট্রগ্রাম অঞ্চলের উদ্যোগে ও মাইনীমুখ মডেল হাই স্কুলের আয়োজনে রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন লংগদু উপজেলার গার্লস গাইড সদস্যদের ব্যাক্তিগত পরিচ্ছন্নতা, ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিষয়িক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন চট্রগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমিশনার বীনা প্রভা চাকমার সভাপতিত্বে ও মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় গাইড কমিশনার রফিকুন্নেছার সার্বিক সহযোগিতায় উক্ত প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা গাইড কমিশনার নিরুপা দেওয়ান, উপজেলা হেলথ কমপ্লেক্সের এসিস্ট্যান্ট সার্জন ডা. ফারিয়া ইসলাম রিয়া ও চট্রগাম অঞ্চলের জুনিয়র ট্রেইনার শায়লা শাবরিন।
উক্ত প্রশিক্ষন কর্মশালায় গার্লস গাইডের স্বাস্থ্যবিধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা, পিরিয়ড চলাকালীন স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার, নির্দিষ্ট সময় পরপর পরিবর্তন এবং নিরাপদ উপায়ে বর্জ্য নিষ্কাশন সম্পর্কে ধারণা দেওয়া হয়। নিয়মিত হাত ধোয়া, দাঁত ও ত্বকের যত্ন এবং পরিষ্কার পোশাক ব্যবহারের সঠিক নিয়মাবলি, পুষ্টি ও সুষম খাদ্য, বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানি পানের গুরুত্ব আলোচনা করা হয়। রোগ প্রতিরোধ ও সচেতনতায় ডেঙ্গু, ডায়রিয়া ও পানিবাহিত রোগ প্রতিরোধের উপায় এবং নারীদের ব্রেস্ট ও সারভাইক্যাল ক্যান্সার বিষয়ে প্রাথমিক সচেতনতা তৈরীতে প্রশিক্ষন প্রদান করা হয়।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারী কলেজের শৈলমুক্ত রেঞ্জার ইউনিটের পুজা চাকমা ও সুমেধা চাকমা। আরো ছিলেন লংগদু উপজেলার গাইড সদস্য ও মাইনীমুখ মডেল হাই স্কুলের সহকারি শিক্ষক মিনতি প্রভা সাহা, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহীনা জামান, করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের গোপা বড়ুয়া, মাইনীমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পারভীন আক্তার এমি ও শিউলি আক্তার এবং মাইনীমুখ মডেল হাই স্কুল, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় ও করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের ৪০ জন গার্লস গাইড ও প্রশিক্ষনার্থী।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।