এআই প্রযুক্তি ব্যবহার করে সাইবার হামলার শিকার ইউরোপীয় কমিশন
হামলার পর সাময়িকভাবে বন্ধ করা হয় কয়েকটি ডিজিটাল সেবা, তদন্ত চলছে
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৮:১৭:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৮:১৭:২৭ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৪ বার পঠিত
ছবি সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার হামলার শিকার হয়েছে ইউরোপীয় কমিশন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংস্থাটির এক মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত ২২ অক্টোবর হামলাটি শনাক্ত করা হয়। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে কয়েকটি ডিজিটাল অ্যাপ্লিকেশন বন্ধ রাখা হয়েছিল। পরে অধিকাংশ সেবা পুনরায় চালু করা হয়। এ ঘটনায় কমিশনের কর্মীদের সামগ্রিক তথ্য ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার উৎস ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।