এআই প্রযুক্তি সুরক্ষায় যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের উদ্যোগ
কৃত্রিম বুদ্ধিমত্তার সরবরাহব্যবস্থা ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি অবকাঠামো সুরক্ষায় যৌথ ঘোষণা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৮:২৯:৪৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৮:৪০:৫৭ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪২ বার পঠিত
ছবি সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশ। ১৬ নভেম্বর স্বাক্ষরিত ‘সান ফ্রান্সিসকো ঘোষণা’র আওতায় দেশগুলো এআই সরবরাহব্যবস্থা সুরক্ষায় সমন্বিতভাবে কাজ করবে।
এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিয়েছে। সংবেদনশীল প্রযুক্তি, সেমিকন্ডাক্টর এবং এআই অবকাঠামোর নিরাপত্তা জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।