হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত দেড় হাজারের বেশি
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর নেই। চলতি বছর হাম ও উপসর্গে মোট ১ হাজার ৩১৮ শিশুর মৃত্যু হয়েছে।
- আপলোড সময় : ১৬-১১-২০২৬ ১০:২১:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৬ ১০:২১:৫৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৮ বার পঠিত
ছবি—সংগৃহীত
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে নিশ্চিত হামে ১৭৩ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫০৯ জন আক্রান্ত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এ হিসাব প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছে।
এ নিয়ে চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩১৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২১৩ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭৩ জন। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৫০৯ জন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।