দুদকের মহাপরিচালক হলেন চবির সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মোর্শেদ আলম
দুদকের নিজস্ব জনবল থেকে সপ্তম কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতি পেলেন চবির মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের এই প্রাক্তনী।
- আপলোড সময় : ১৪-১১-২০২৬ ১০:৪৪:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-১১-২০২৬ ১০:৪৪:০৩ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩০ বার পঠিত
ছবি : প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মোর্শেদ আলম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে তাঁর পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে তিনি দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ কর্মজীবনে দক্ষতা, অভিজ্ঞতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি এ পদে উন্নীত হন।
মোহাম্মদ মোর্শেদ আলম ১৯৯৫ সালে দুর্নীতি দমন কমিশনে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে বিভিন্ন পদে দায়িত্ব পালনের মধ্য দিয়ে পরিচালক পদে উন্নীত হন। সর্বশেষ পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতি লাভ করেন তিনি।
দুদকের নিজস্ব জনবল থেকে পরিচালক পদমর্যাদা থেকে মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া সপ্তম কর্মকর্তা তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের সাবেক শিক্ষার্থী হিসেবে তাঁর এ অর্জন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে গর্বের উপলক্ষ হয়ে উঠেছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।