বাংলা ভাষার এআই মডেল ও সাইবার নিরাপত্তায় ২৫০ মিলিয়ন ডলারের উদ্যোগ
এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে নিজস্ব বাংলা এআই মডেল, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি গ্রাম গড়ে তোলার পরিকল্পনা।
- আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৭:২৬:০১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৭:২৬:০১ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৩ বার পঠিত
ছবি সংগৃহীত
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং জানিয়েছেন, সরকার ও এডিবির মধ্যে প্রস্তাবিত কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। তবে অর্থায়নের কাঠামো ও বাস্তবায়নের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। সরকার ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এ বিষয়ে সমন্বিত অর্থায়ন প্রস্তাব জমা দিতে পারে।
প্রস্তাবিত উদ্যোগের আওতায় বাংলা ভাষার জন্য নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আধুনিক কম্পিউটিং অবকাঠামো, ডেটা সেন্টার ও ক্লাউড সুবিধা উন্নয়নের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এআই প্রযুক্তি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সরকারি সেবায় ব্যবহার করে ডিজিটাল সেবার মান বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ সাইবার নিরাপত্তা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এডিবির তথ্য অনুযায়ী, সাইবার নিরাপত্তা প্রকল্পটি ২০২৭ সালে অনুমোদনের লক্ষ্য নিয়ে প্রস্তুত করা হচ্ছে। তবে পুরো ২৫০ মিলিয়ন ডলারের কর্মসূচির অর্থায়ন এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।