ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার

দুই মার্কিন বাহিনীর ছবি প্রকাশ করে ইরানের হুঁশিয়ারি।

মিনাব স্কুলে হামলার অভিযোগে দুই মার্কিন কর্মকর্তাকে লক্ষ্য করে বার্তা তেহরানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৯:৫৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৯:৫৪:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
দুই মার্কিন বাহিনীর ছবি প্রকাশ করে ইরানের হুঁশিয়ারি। ছবি: সংগৃহীত

ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছে ইরান। ‘আমরা তোমাদের খুঁজে বের করব’ এমন হুঁশিয়ারি দিয়ে অভিযুক্ত দুই কর্মকর্তার নাম ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস।


ফক্স নিউজের বরাত দিয়ে দ্য ট্রিবিউন সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের ওই বিদ্যালয়ে মার্কিন বাহিনীর টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হয় বলে জানিয়েছে ইরান।


ইরানি দূতাবাস যাঁদের চিহ্নিত করেছে, তাঁরা হলেন মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডিং অফিসার কমান্ডার লি আর. টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই. ইয়র্ক।


গত শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ওই দুই কর্মকর্তার ছবি প্রকাশ করে দূতাবাস। সেখানে লেখা হয়, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’


এর আগেও গত ২৮ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই দুই কর্মকর্তাকে মিনাবের বিদ্যালয়ে হামলার জন্য দায়ী করেছিল ইরান। দেশটির দাবি, তাঁরাই ওই বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছিলেন। ওই হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছিল বলে দাবি তেহরানের।


আগের বিবৃতিতে দূতাবাস লিখেছিল, ‘এই দুই অপরাধীকে মনে রাখুন।’ পাশাপাশি প্রশ্ন তুলেছিল, ‘তাদের নিজেদের কি কোনো সন্তান নেই?’


ইউএসএস স্প্রুয়েন্স ৩৫৭ দিনের দীর্ঘ মোতায়েন শেষে শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে ফিরে আসে। এই সময়ে যুদ্ধজাহাজটি ইরানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


মার্কিন নৌবাহিনীর দুই কর্মকর্তাকে এভাবে প্রকাশ্যে চিহ্নিত করে হুমকি দেওয়ার ঘটনায় তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


ইরানি দূতাবাসের এই হুমকি এমন এক সময়ে এল, যখন এর আগের দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করেছিলেন। কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যার চেষ্টা করা হলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।


গত ১২ নভেম্বর রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরান যদি কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যায় সফল হয়, তাহলে যুক্তরাষ্ট্র কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে।


জবাবে ট্রাম্প বলেন, ‘তাহলে তাদের অস্তিত্ব আর বেশিদিন থাকবে না।’


এদিকে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা প্রাণনাশের হুমকির মুখে ওয়াশিংটন এলাকার নিজের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।


শুক্রবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট জানান, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পরামর্শেই তিনি বাসস্থান পরিবর্তন করেছেন।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উপসাগরীয় অঞ্চলে মোতায়েন সাহসী সামরিক সদস্য এবং প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিনিয়ত প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন। তাঁদের তুলনায় আমি কেন ভয় পাব?’


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।