প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে উপজেলা পর্যায়ে ছাপানো হবে প্রশ্নপত্র
পাবলিক পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র মুদ্রণের পরিকল্পনা সরকারের
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৮:৩২:২৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৮:৩২:২৬ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৩ বার পঠিত
ছবি সংগৃহীত
পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা করছে সরকার। পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে স্থানীয় পর্যায়ে প্রশ্নপত্র মুদ্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১৬ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান। মন্ত্রী বলেন, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশ্নপত্র প্রণয়ন, পরিমার্জন ও মুদ্রণ প্রক্রিয়ায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও এ ধরনের ঘটনা প্রতিরোধে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।