ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম

দীর্ঘ ২৫ বছর একই প্রতিষ্ঠানে শিক্ষকতার পর সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব পেলেন মৃত্তিকাবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ১২:২৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ১২:২৫:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬ বার পঠিত
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম ছবি : প্রতিনিধি

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন কলেজটির মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহমুদুল ইসলাম। গতকাল রোববার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে পদায়ন করা হয়। দীর্ঘ প্রায় ২৫ বছর একই প্রতিষ্ঠানে শিক্ষকতা ও বিভিন্ন দায়িত্ব পালনের পর এবার কলেজটির সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।


অধ্যাপক ড. মোঃ মাহমুদুল ইসলাম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। নতুন অধ্যক্ষ হিসেবে পদায়নের আগে তিনি সরকারি বিএম কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনের বড় একটি সময় এ কলেজে কাটানোয় প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে রয়েছে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা।


নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম বলেন, সরকারি বিএম কলেজের সঙ্গে তাঁর সম্পর্ক শুধু কর্মজীবনের মধ্যে সীমাবদ্ধ নয়; প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর পারিবারিক ইতিহাস ও আবেগ। তাঁর নানা ১৯১০-১১ শিক্ষাবর্ষে এ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। এ ছাড়া তাঁর বড় ভাই, বোন ও ছোট বোনও একই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও পারিবারিক স্মৃতি ও ঐতিহ্যের কারণে বিএম কলেজ তাঁর কাছে বিশেষ আবেগের জায়গা।


তিনি আরও বলেন, প্রায় ২৫ বছর ধরে যে প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, সেই কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়াটা তাঁর জন্য অত্যন্ত আবেগের ও সম্মানের বিষয়। এ সুযোগের জন্য তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


কলেজের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে নতুন অধ্যক্ষ শিক্ষক, ছাত্রনেতৃবৃন্দ এবং এ অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বিএম কলেজকে আরও উন্নত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব। প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ ও সহযোগিতাকে তিনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন।


নিজেকে একজন শ্রেণিকক্ষের শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার যে সুযোগ তিনি পেয়েছেন, তা যথাযথভাবে কাজে লাগাতে চান। এ জন্য শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


এদিকে একই প্রজ্ঞাপনে আরও ছয়জন কর্মকর্তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন ও বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। পাশাপাশি তাঁদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।