ঢাকায় প্রথম ইয়ুথ ট্যুরিজম এক্সপো, থাকছে ৫৮টি স্টল
১৯ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী আয়োজন; তরুণ উদ্যোক্তা ও পর্যটনসংশ্লিষ্টদের জন্য থাকছে ক্যারিয়ার সামিট ও নেটওয়ার্কিংয়ের সুযোগ।
- আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৮:৪৬:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৮:৪৬:৪৮ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৯ বার পঠিত
ছবি সংগৃহীত
আয়োজকদের সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি ট্যুরিজম ক্যারিয়ার সামিট, পর্যটন ইনফ্লুয়েন্সার মিটআপ ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন থাকবে। ক্যারিয়ার সামিটে পর্যটন খাতে তরুণদের কর্মসংস্থান, পেশাগত দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
এক্সপোর দ্বিতীয় দিনে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন পর্যটন গন্তব্য, ভ্রমণপণ্য ও সেবা প্রদর্শন করা হবে। শেষ দিন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্মাননা ও সনদ বিতরণের মাধ্যমে আয়োজন শেষ হবে।
আয়োজকদের মতে, দেশে দেশীয় পর্যটন গন্তব্যকে কেন্দ্র করে বিশেষায়িত প্রদর্শনীর সুযোগ তুলনামূলক কম। এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের নিজস্ব পর্যটন আকর্ষণ, ভ্রমণসেবা ও ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে তরুণ উদ্যোক্তাদের নতুন উদ্যোগ গ্রহণ এবং পর্যটন খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও এক্সপো ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।