বুয়েটের ৮ বিভাগে ১৫ শিক্ষক নিয়োগ, আবেদন শেষ ৬ ডিসেম্বর
সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয়, রয়েছে ১০টি স্থায়ী পদ
- আপলোড সময় : ১৯-১১-২০২৬ ১০:১৮:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৬ ১০:১৮:৩১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৫ বার পঠিত
ছবি—সংগৃহীত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আটটি বিভাগে ১৫ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে এই নিয়োগ দেওয়া হবে। মোট পদের মধ্যে ১০টি স্থায়ী এবং ৫টি অস্থায়ী। যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকেরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। গত ১৪ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর ২০২৬।
বিভাগভিত্তিক পদসংখ্যা ও বেতন স্কেল হলো:
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে সহযোগী অধ্যাপক পদে একজনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা। এ ছাড়া সহকারী অধ্যাপক পদে তিনজনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। তাঁদের বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।
যন্ত্রকৌশল বিভাগে সহযোগী অধ্যাপক পদে একজনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।
বস্তু ও ধাতব কৌশল বিভাগে সহকারী অধ্যাপক পদে একজনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। সহযোগী অধ্যাপক পদের বিপরীতে এ নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক পদে দুজনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।
স্থাপত্য বিভাগে সহকারী অধ্যাপক পদে দুজনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। তাঁদের বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা। এ ছাড়া প্রভাষক পদে দুজনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।
পদার্থবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে একজনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।
কেমিকৌশল বিভাগে প্রভাষক পদে একজনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।
মানবিক বিভাগে অ্যাকাউন্টিং বিষয়ে প্রভাষক পদে একজনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।
আগ্রহী প্রার্থীদের বুয়েটের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। পদের যোগ্যতা, আবেদনসংক্রান্ত শর্তাবলি ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের ওয়েবসাইটের ভ্যাকেন্সি বিভাগে পাওয়া যাবে। এ ছাড়া রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট শাখায় সরাসরি যোগাযোগ করেও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর ২০২৬। বিস্তারিত জানতে বুয়েটের ওয়েবসাইট regoffice.buet.ac.bd ভিজিট করতে হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।