ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা

ভোলাহাট সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে সফিকুল ইসলাম তোতা

জ্যেষ্ঠতার ভিত্তিতে বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন সহকারী অধ্যাপক মোহা. সফিকুল ইসলাম তোতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ১০:৩১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ১০:৩১:৫২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫ বার পঠিত
ভোলাহাট সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে সফিকুল ইসলাম তোতা ছবি: প্রতিনিধি ।ভোলাহাট সরকারী মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তার কর্মের চেয়ারে বসা। পাশে-তার ছবি।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট্ট একটি উপজেলার নাম ভোলাহাট। আর এই উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারী কলেজ_ভোলাহাট সরকারি মহিলা কলেজ। এ কলেজ প্রতিষ্ঠালগ্নের প্রভাষক হিসেবে যোগদান করে দীর্ঘ কর্মজীবনের পথচলা শুরু করেন মোহাঃ সফিকুল ইসলাম তোতা। সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দীর্ঘদিন শিক্ষকতা করে তিনি পদোন্নতির মাধ্যমে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।


বুধবার (১৮ নভেম্বর ২০২৬) অপরাহ্নে কলেজ মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়। জৈষ্ঠ্যতার ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর সেই দীর্ঘ কর্মজীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করলেন তিনি। ভোলাহাট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে তার নেতৃত্বে কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নতুন শুভসূচনা হলো।


দীর্ঘদিনের অভিজ্ঞতা, প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা এবং শিক্ষকতার প্রতি আন্তরিকতা তাকে এই দায়িত্ব পালনে সহায়ক হবে বলে আমরা আশাবাদী। তার নেতৃত্বে ভোলাহাট সরকারী মহিলা কলেজটির শিক্ষা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও সাফল্যের পথে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা করছেন উপজেলার সকলস্তরের মানুষ এবং সচেতনমহল। সে সাথে তারা নতুন দায়িত্বে মোহাঃ সফিকুল ইসলাম তোতা সাহেবকে জানান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।