ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা

ইউক্রেন নিয়ে বৈঠকে না গিয়ে চীনে কেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি?

ইউরোপীয় নেতাদের বৈঠকের পর চীনে শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদারে আলোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৯:৪৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৯:৪৩:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
ইউক্রেন নিয়ে বৈঠকে না গিয়ে চীনে কেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি? ছবি: সংগৃহীত

ইউক্রেনকে সমর্থনকারী পশ্চিমা দেশগুলোর জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কানাডা। অথচ ইউক্রেন যুদ্ধ নিয়ে জার্মানির বার্লিনে যখন দেশটির মিত্ররা বৈঠকে বসেছে, তখন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি রয়েছেন চীনে। 


এ নিয়ে প্রশ্ন উঠেছে, ইউক্রেনের মিত্রদের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ না দিয়ে কেন চীন সফরে গেলেন তিনি?


এর মূল কারণ, কানাডা একই সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক)-এর সদস্য। চলতি সপ্তাহে চীনের শেনজেনে এপেকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটির সম্মেলনে যোগ দিতেই চীন সফরে যান কার্নি।


তবে সফরকালে শুধু এপেকের বৈঠকেই অংশ নেননি তিনি। বুধবার সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন কানাডার প্রধানমন্ত্রী।


কানাডা সরকারের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একটি বাণিজ্য চুক্তি নিয়ে চলমান আলোচনা পর্যালোচনা করেন।


এমন একটি চুক্তি করতে চান তারা, যা কর্মসংস্থান সৃষ্টি করবে, জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়তা করবে এবং কানাডার ভাষা, সংস্কৃতি ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান বজায় রাখবে। আলোচনা অব্যাহত রাখা এবং যোগাযোগ ঘনিষ্ঠ রাখার বিষয়েও তারা একমত হয়েছেন।


এর মধ্য দিয়ে কার্নি ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম ছিলেন ট্রাম্পের সঙ্গে কথা বলা সর্বশেষ বিশ্বনেতাদের মধ্যে অন্যতম। তাদের সঙ্গে বৈঠকের পরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নজিরবিহীন ত্রিপক্ষীয় আলোচনায় বসেন ট্রাম্প।


এর আগে বড় কোনও আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগের আগে ট্রাম্পের সঙ্গে বৈঠক বা আলোচনা করেছেন পশ্চিমা নেতারা। গত বছর আলাস্কায় ট্রাম্প-পুতিন সম্মেলনের আগে ইউরোপীয় নেতারা ভার্চ্যুয়াল বৈঠক করে আলোচনার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছিলেন।


তবে কার্নি ও ট্রাম্পের এবারের বৈঠকের আবহ ছিল কিছুটা ভিন্ন। দুই দেশের সরকারের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও বাণিজ্যযুদ্ধের কারণে আলোচনায় এসব বিষয় গুরুত্ব পেয়ে থাকতে পারে।


বৃহস্পতিবার শেনজেনে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুরের নেতাদের সঙ্গেও বৈঠক করেন কার্নি। পরে তিনি কানাডার রাজধানী অটোয়ার উদ্দেশে চীন ছাড়েন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।