ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা

আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে প্রিন্সের নেতৃত্বে মোটরসাইকেল মিছিল

ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির কর্মসূচিতে অংশ নেয় দুই শতাধিক মোটরসাইকেল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৯:৩৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৯:৩৯:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে প্রিন্সের নেতৃত্বে মোটরসাইকেল মিছিল ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা, সন্ত্রাস ও নাশকতার জবাব দিতে সরকার এবং জনগণ প্রস্তুত। প্রয়োজনে তাদের ভাষা তাদেরই বুঝিয়ে দেওয়া হবে-তবে আইন ও গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই। তারা যদি মনে করে, সন্ত্রাস ও নাশকতা চালিয়ে জনগণকে জিম্মি করবে, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে, তাহলে তারা ভুল করছে।’


আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট নতুন বাজারে বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন প্রিন্স। 


সমাবেশ শেষে এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি হালুয়াঘাট পৌর শহর, সদর ইউনিয়নের শাপলা বাজার ও কদমতলী বাজারসহ সীমান্ত সংলগ্ন গাঙিনা, দর্শা, ইটাখোলা, নগুয়া, ধারা বাজার, নাগলা বাজার ও সরচাপুরসহ প্রায় ৩৫ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে।


সমাবেশে প্রিন্স বলেন, পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির জবাব রাজনৈতিক ও আইনের সর্বোচ্চ কঠোর প্রয়োগের মাধ্যমে দেওয়া হবে। গণতন্ত্রের সুযোগ নিয়ে কাউকে গণতন্ত্র ধ্বংস করতে দেওয়া হবে না, জনগণের জানমাল ও রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না।


ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠীর দেশবিরোধী অপতৎপরতা জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়াতে জনগণ ও বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।


প্রিন্স বলেন, ‘আওয়ামী লীগ ও শেখ হাসিনা আধিপত্যবাদী শক্তির তুরুপের তাস হিসেবে ব্যবহৃত হচ্ছেন। তাঁরা আবারও বাংলাদেশকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চান। কিন্তু যে জাতি বারবার রক্ত দিয়ে গোলামির জিঞ্জির ভেঙেছে, সেই জাতি আর কখনো ঘসেটি বেগমদের চক্রান্তে বিদেশি শক্তির আধিপত্য কিংবা পরাধীনতার শৃঙ্খল মেনে নেবে না।’


মিছিল ও সমাবেশে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।