নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে নিরুত্তাপ বগুড়ার সাতমাথা
বগুড়া শহর ও আশপাশের এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো তৎপরতা দেখা যায়নি; আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের পাশাপাশি মাঠে সক্রিয় রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৬:৫৯:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৬:৫৯:৪৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪ বার পঠিত
ছবি: প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে নিরুত্তাপ বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা এলাকা। অত্র এলাকায় আওয়ামী লীগের জেলা অফিস হলেও এখানে আওয়ামী লীগের কোন কার্যক্রম নাই বললেই চলে তাছাড়া বগুড়া শহর ও আশেপাশে কোন এলাকাতেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ কারো কোন কর্মকাণ্ড লক্ষ্য করা যায় নাই।
লকডাউন কর্মসূচি ঘিরে বগুড়া জেলা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টিতে রয়েছে। বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে রয়েছে। বেলা বারোটা পর্যন্ত বগুড়া জেলার কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নাই।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।