ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে নোবিপ্রবি

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস সাসটেইনেবিলিটি ২০২৭-এ বিশ্বে ১৩০১-১৪০০তম এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩তম স্থান অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৬:৪৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৬:৪৯:৪২ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৫ বার পঠিত
কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে নোবিপ্রবি ছবি: সংগৃহীত

বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশগত স্থায়িত্ব, সামাজিক প্রভাব ও সুশাসন মূল্যায়নে প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস সাসটেইনেবিলিটি ২০২৭ এ বিশ্বে ১৩০১-১৪০০তম অবস্থানে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। একই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৩তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। দেশের বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম স্থান অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)

মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস (Quacquarelli Symonds) এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। এবারের তালিকায় বিশ্বের  দুই হাজারের বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

 

কিউএসের প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়, তৃতীয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, চতুর্থ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, পঞ্চম রাজশাহী বিশ্ববিদ্যালয়, ষষ্ঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সপ্তম নর্থ সাউথ ইউনিভার্সিটি, অষ্টম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নবম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), দশম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, একাদশ খুলনা বিশ্ববিদ্যালয় এবং দ্বাদশ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ। এরপর ১৩তম অবস্থানে রয়েছে নোবিপ্রবি। তবে একই র‍্যাঙ্কিং ব্যান্ডে নোবিপ্রবির সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিও রয়েছে।

 

র‍্যাঙ্কিংয়ের সূচকভিত্তিক ফলাফলে নোবিপ্রবির পরিবেশগত প্রভাব (Environmental Impact), সামাজিক প্রভাব (Social Impact) এবং সুশাসন (Governance) তিনটি প্রধান ক্ষেত্রেই অবস্থান ১২৫১তম বা পরবর্তী ব্যান্ডে। তবে উপসূচকগুলোর মধ্যে পরিবেশগত গবেষণায় (Environmental Research) বিশ্বে ৫৮৫তম এবং জ্ঞান বিনিময়ে (Knowledge Exchange) ৪৯৩তম অবস্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

 

কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে পরিবেশগত প্রভাব ও সামাজিক প্রভাবকে ৪৫ শতাংশ করে এবং সুশাসনকে ১০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবেশগত শিক্ষাব্যবস্থা, গবেষণা, পরিবেশগত স্থায়িত্ব, কর্মসংস্থান ও ফলাফল, সমতা, স্বাস্থ্য ও সুস্থতা, শিক্ষার প্রভাব, জ্ঞান বিনিময় এবং সুশাসন—এই নয়টি উপসূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হয়।

 

এ বিষয়ে র‍্যাংকিং এন্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেল এর অতিরিক্ত পরিচালক ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহাদ হুসাইন বলেন,

“এটা অত্যন্ত আনন্দের যে, নোবিপ্রবি প্রথমবারের মতো QS Sustainability Rankings 2027-এ স্থান করে নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে। এই অর্জনের পেছনে মাননীয় উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও অবদান রয়েছে। তবে র‍্যাঙ্কিংয়ের প্রকৃত সুফল যখন আমাদের শিক্ষার্থীরা পাবে এবং এর মাধ্যমে তাদের শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ সম্ভাবনা আরও সমৃদ্ধ হবে, তখনই আমাদের এই পরিশ্রম সার্থক হবে।”

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের  রিসার্চ সেলের পরিচালক ও উপ-উপাচার্য  অধ্যাপক ড.মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা করছেন এবং শিক্ষার্থীরাও বিভিন্ন গবেষণা ও প্রকল্প নিয়ে কাজ করছে। র‍্যাঙ্কিংয়ে অর্জিত অবস্থান মূলত এসব গবেষণা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। এর আগে উপাচার্য দায়িত্ব নেওয়ার পরপরই টাইমস হায়ার এডুকেশন (THE) র‍্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয়ের অবস্থান এসেছিল। সাসটেইনেবিলিটির ১৭টি লক্ষ্যের মধ্যে বিশ্ববিদ্যালয় নিজস্ব সামর্থ্য অনুযায়ী সবগুলো অর্জনের চেষ্টা করছে। তবে কিছু ক্ষেত্রে ঘাটতি রয়েছে। ফলে এসব ক্ষেত্রে কিছু পয়েন্ট কম এসেছে।”

 

তিনি আরো বলেন, “ মাল্টিডিসিপ্লিনারি গবেষণা, গবেষণা প্রকল্পে অর্থায়ন, গ্রিন ক্যাম্পাস এবং ভবিষ্যৎ মাস্টারপ্ল্যানে ছাদে সৌরবিদ্যুৎ ও সবুজায়নের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে। মূলত শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসন এবং উপাচার্যের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।”

 

উল্লেখ্য, কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসনের কার্যক্রম মূল্যায়ন করা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।