ঝালকাঠি সরকারি কলেজের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব 'বন্ধন' সফল করতে ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ১০:৪১:৩৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ১০:৪২:৩৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৩ বার পঠিত
ছবি : প্রতিনিধি
ঝালকাঠি সরকারি কলেজের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব 'বন্ধন' সফল করার লক্ষ্যে দ্বিতীয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পাসের হলরুমে আয়োজিত এ সভায় কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, এবং সাবেক ও বর্তমান ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। সভায় পুনর্মিলনী উৎসবকে কীভাবে আরও বর্ণিল ও সফল করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ২৫শে নভেম্বর থেকে ঝালকাঠি সরকারি কলেজে রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীকে এই ঐতিহাসিক আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। উৎসবটি সফল করতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।