দীঘিনালায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন
খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
- আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৭:১৯:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৭:২৯:১৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৩ বার পঠিত
ছবি : প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দেয়ালিকা উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের দেয়ালিকা উন্মোচন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা শিক্ষা অফিসার মিসেস কণিকা খিসা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা, দীঘিনালা সাংবাদিক ইউনিটের সভাপতি প্রমোদ কুমার মুৎসুদ্দী, ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৩ নম্বর কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান), বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, "এই ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনে দীঘিনালার মুখ উজ্জ্বল করবে। তাদের এই সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের অবদান অনস্বীকার্য।" ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে মিষ্টিমুখ করানো হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।