অবরোধের ডাক দিয়েও মাঠে নেই আওয়ামী লীগ: রাশেদ খাঁন
দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা সাধারণ মানুষ প্রতিরোধ করেছে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর
- আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৫:৫৭:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৬:০৪:৫১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪১ বার পঠিত
ছবি সংগৃহিত
অবরোধের ডাক দিয়েও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার অনুসারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলেও সাধারণ মানুষ তা শক্তভাবে প্রতিরোধ করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ যুগপৎ আন্দোলনে জাতীয়তাবাদী সমমনা জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও জোটের নেতারা রাজপথে থেকে সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সক্রিয় থাকবেন।
মানববন্ধনে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত বলেন, বর্তমান সরকার নির্বাচিত এবং এর সঙ্গে সাধারণ জনগণ রয়েছে। আওয়ামী লীগের সব ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবিলা করা হবে।
জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খান বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামে তারা সরকারের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
এ সময় গণদলের চেয়ারম্যান এটি এম গোলাম মাওলা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি সাইদ আহম্মেদ, ডিএলের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জাগপার সভাপতি জাকির হোসেন রিয়াজসহ জোটের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।