কোডিং ও সাইবার নিরাপত্তায় নতুন এআই মডেল আনল মাইক্রোসফট
MAI Code 2 ও MAI Cyber 2 Flash উন্মোচন, প্রযুক্তি খাতে প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্য।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৯:০৬:৪০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৯:০৬:৪০ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৫ বার পঠিত
ছবি সংগৃহীত
কোডিং ও সাইবার নিরাপত্তা খাতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল উন্মোচন করেছে মাইক্রোসফট। ১৭ নভেম্বর প্রতিষ্ঠানটির Ignite সম্মেলনে MAI Code 2 এবং MAI Cyber 2 Flash-সহ নতুন মডেলগুলোর ঘোষণা দেওয়া হয়।
মাইক্রোসফটের দাবি, MAI Code 2 দৈনন্দিন সফটওয়্যার ডেভেলপমেন্ট, কোড বিশ্লেষণ ও জটিল সমস্যা সমাধানে সহায়তা করবে। অন্যদিকে MAI Cyber 2 Flash সাইবার নিরাপত্তা ব্যবস্থায় ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধে কাজ করবে। নতুন মডেলগুলোর মাধ্যমে কম খরচে উন্নত এআই সেবা দেওয়ার পাশাপাশি প্রযুক্তি বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় প্রতিষ্ঠানটি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।