ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

মেসেঞ্জারে শুধু নিজের জন্য মেসেজ ডিলিট করবেন যেভাবে

অন্য প্রাপকের ইনবক্সে মেসেজটি ঠিক রেখেই নিজের ইনবক্স থেকে সরিয়ে ফেলা যায় মেসেঞ্জারের এই সুবিধায়।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৭:০৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৭:০৪:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
মেসেঞ্জারে শুধু নিজের জন্য মেসেজ ডিলিট করবেন যেভাবে প্রতীকী ছবি- ( সংগৃহীত)

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো মেসেঞ্জার। ব্যক্তিগত কথোপকথন, প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান, ছবি, ভিডিও ও বিভিন্ন ফাইল পাঠাতে প্রতিদিনই অসংখ্য মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। মেসেঞ্জারে কথোপকথনের কোনো মেসেজ নিজের ইনবক্স থেকে মুছে ফেলতে চাইলে ‘Remove for you’ অপশন ব্যবহার করা যায়। এই সুবিধার মাধ্যমে মেসেজটি শুধু নিজের ইনবক্স থেকে সরানো সম্ভব। তবে অপর প্রাপকের ইনবক্সে মেসেজটি আগের মতোই দেখা যাবে।


এ জন্য প্রথমে মেসেঞ্জার অ্যাপ খুলে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে থাকা কথপোকথনে প্রবেশ করতে হবে। এরপর যে মেসেজটি মুছতে চান, সেটির ওপর কিছুক্ষণ চেপে ধরলে কয়েকটি অপশন দেখা যাবে। সেখান থেকে ‘Remove’ নির্বাচন করে ‘Remove for you’ অপশনে চাপ দিতে হবে। এতে মেসেজটি নিজের ইনবক্স থেকে মুছে যাবে।


এভাবে মেসেঞ্জারের ‘Remove for you’ সুবিধা ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী নিজের ইনবক্স থেকে মেসেজ সরিয়ে ফেলতে  পারেন ব্যবহারকারীরা যদিও এতে অপর পক্ষের ইনবক্সে মেসেজটি অক্ষত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (1)
Hridoy — 18 Nov 2026, 09:05 PM

bah bah. onk upokar hoilo