ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

বাকৃবি উপাচার্যের উপস্থিতিতে কেবি কলেজ প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও দিকনির্দেশনা প্রদান।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৭:০১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৭:০১:৪২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত ছবি : প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে (কেবি কলেজ) একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে কেবি কলেজ প্রাঙ্গনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।


কেবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড মো আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড মো রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড মো. আলি রেজা ফারুক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড মাসুম আহমাদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আব্দুল আলীম এবং কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড মো মোখলেছুর রহমান। 


প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড মো রফিকুল ইসলাম সরদার বলেন, কেবি কলেজের একটা ঐতিহ্য, এখানে সবসময় চমৎকার ও সুশৃঙ্খল অনুষ্ঠান হয়। এত সুন্দর কলেজ বাংলাদেশে খুব কম আছে। এটা আমাদের গর্বের জায়গা। ২০২৪ এর আগে কলেজের অবস্থা ভালো ছিল না, কিন্তু আমরা সেটি কাটিয়ে উঠেছি। বর্তমান অধ্যক্ষের প্রচেষ্টায় কলেজ আবার ঘুরে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা কলেজে ক্লাস ও ক্লাসের বাইরে কাউন্সিলর সুফল এইচএসসি ও ভর্তি পরীক্ষায় পেয়েছে। আমরা আশা করি, আমরা ময়মনসিংহ বোর্ডে সেরার ধারাবাহিকতা ধরে রেখে জাতীয় পর্যায়ে আরও উন্নতি করতে পারবো। 


কেবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড মো আতাউর রহমান বলেন, কেবি কলেজের ফলাফল কোন জাদুকরি ছোঁয়ায় আসেনি। আমরা বিশ্বাস করি, কবেল গতানুগতিক পড়াশোনা নয়, কোয়ালিটি এডুকেশন নিশ্চত করেই ভালো ফলাফল অর্জন করতে হয়েছে। শিক্ষক- শিক্ষার্থীদেরদের পরিশ্রম, আধুনিক ল্যাব, লাইব্রেরির ব্যবহার, নিয়মিত ক্লাসে উপস্থিত, বিশেষ অনুশীলন, অভিভাবকদের সমর্থন, গভর্নিং বডির সার্বক্ষণিক দিক নির্দেশনায় কেবি কলেজের এই সাফলতা। আজকের এই অর্জন আমাদের প্রমাণ, ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি। আজকের নবীন শিক্ষার্থীরা এই সাফল্যের ধারা তোমরা অব্যাহত রাখবে। এই সময়টা একজন শিক্ষার্থীর উচ্চ শিক্ষার ভিত্তি, ভবিষ্যতের সোপান। এই সময়ে কঠোর অধ্যবসায়, শিক্ষকদের দিক নির্দেশনা মেনে চললে অবশ্যই সফলতা আসবে। জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য স্মার্ট, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।