ঝালকাঠি জেলা যুবদলের শীর্ষ দুই নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহার
অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় সদস্য সচিব অ্যাডভোকেট মো. আনিসুর রহমান খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনকে স্বীয় পদে ফিরিয়ে এনেছে কেন্দ্রীয় যুবদল
- আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৭:৫৯:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৭:৫৯:১০ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৬ বার পঠিত
ছবি: প্রতিনিধি
ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ: আনিসুর রহমান খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন এর দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদের স্বীয় পদে বহাল করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর ২০২৬ ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনকে যে অভিযোগের ভিত্তিতে দলীয় পদ স্থগিতাদেশের সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, অভ্যন্তরীণ তদন্তে তার সত্যতা না পাওয়ায় দলীয় পদ স্থগিতাদেশের সিদ্ধান্ত প্রত্যাহার করে তাদের স্বীয় পদে বহাল করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।