ফ্যাসিবাদবিরোধী ঐক্য জোরদারে এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ
এনসিপির সঙ্গে বৈঠকে জাতীয় স্বার্থ, জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।
- আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৪:৪২:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৪:৪২:৫১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩১ বার পঠিত
ছবি সংগৃহিত
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য আরও সুসংহত করা এবং জনগণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সংলাপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, দলীয় মত, পথ ও আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। বিদ্যমান ঐক্য আরও সুসংহত করতে সরকার কাজ করছে।
মাহদী আমিন আরও বলেন, পলাতক শক্তি যেন দেশে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে।
সরকারের সংস্কার উদ্যোগ প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এর আগে সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন সিএফ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।