ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

প্রধানমন্ত্রী ও এনসিপি নেতাদের বৈঠক

সচিবালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠকে নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহ; রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০২:৪৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০২:৪৮:১২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
প্রধানমন্ত্রী ও এনসিপি নেতাদের বৈঠক ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আলোচনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।


সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। এনসিপির প্রতিনিধিদলে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।


এর আগে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলগুলোর পক্ষ থেকেও তাঁর এ আহ্বানে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।


এই সংলাপে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার পাশাপাশি সনদটি বাস্তবায়নে বিরোধী দলগুলো সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে—এমন ইঙ্গিতও পাওয়া গেছে।


এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আজ সংলাপ শুরু হলেও অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।