বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় সাবেক যুবদল নেতা আহত
বিশিষ্ট ফল ব্যবসায়ী ও শেরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম আরফান বর্তমানে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন; হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি নেতৃবৃন্দের
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১০:৫৮:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১১:৩৯:১৭ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৮ বার পঠিত
ছবি: প্রতিনিধি
বিশিষ্ট ফল ব্যবসায়ী ও শেরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম আরফান দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২২ নভেম্বর) তাঁকে হাসপাতালে দেখতে যান বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ-উন-নবী সালাম ও কেএম খায়রুল বাশার এবং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন।বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন আহত আরফানের চিকিৎসার খোঁজখবর নেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
বগুড়া সদর থানায় এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।