ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের

ক্ষেপণাস্ত্র সরাসরি শোধনাগারে আঘাত হেনেছে বলে দাবি করলেও ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি হুতি গোষ্ঠী।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১২:৩৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১২:৩৫:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের ছবি সংগৃহীত


ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। রোববারের এ হামলায় শোধনাগারটিতে সরাসরি আঘাত হানার কথা জানালেও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানায়নি গোষ্ঠীটি। সৌদি কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

হুতিদের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র লোহিত সাগরের তীরবর্তী রাবিগ শহরের তেল শোধনাগারটিতে আঘাত হেনেছে। তবে হামলার ফলে স্থাপনাটির কার্যক্রম ব্যাহত হয়েছে কি না, কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


রাবিগ শহরে সৌদি আরামকো ও জাপানের সুমিতোমো কেমিক্যালের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে বিশাল তেল পরিশোধন ও পেট্রোকেমিক্যাল কেন্দ্র ‘পেট্রো রাবিগ’। জেদ্দা থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এই কেন্দ্রের গভীর সমুদ্রবন্দর ব্যবহার করে তেল রপ্তানি করা যায়।


প্রায় এক দশক ধরে সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারিতে ইরানে যুদ্ধ শুরু করার পর আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যে গত জুলাইয়ে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুতিদের সংঘাত নতুন করে শুরু হয়।


সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার দাবি করে আসছে হুতিরা। এসব স্থাপনার মধ্যে রয়েছে দেশটির ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইন, দক্ষিণাঞ্চলের জাজান এলাকার বিভিন্ন শোধনাগার এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা শোধনাগার। তবে সৌদি কর্তৃপক্ষ এসব স্থাপনায় হামলার কোনো খবর স্বীকার করেনি।


এদিকে হুতিরা ইয়েমেন সরকারের কাছ থেকে বেশ কিছু এলাকা দখল করেছে। পাশাপাশি সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা বাড়িয়েছে সৌদি আরব।

সূত্র: রয়টার্স


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।